আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার
তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পড়ে আমার ॥
চলে গাড়ি হাওয়া ভরে আজব কল গাড়ির ভিতরে
নিচ দিকেতে চাকা ঘোরে সামনে বাতি জ্বলে তার ॥
রত্নমানিক বোঝাই করা প্রহরী সব দেয় পাহারা
বাদি ছয়জন আছে তারা সুযোগে করে সংহার ॥
কলের গাড়ি কুদরতে চলে, চলে না পেট্রোল ফুরাইলে
বাউল আবদুল করিম বলে কুদরতের শান বোঝা ভার ॥
Leave a Reply