• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো – লিরিক্স – শাহ আব্দুল করিম
রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো
আমি তোমার প্রেমের পাগল তোমায় বাসি ভালো ॥

বাড়ই রে, তোমার কর্ম তুমি করো মিছা দোষী আমি
পুরাইতে তোমার বাসনা দেশ-বিদেশে ভ্রমি
আমার ঘরে থাক তুমি তোমার ভাবে চলো ॥

বাড়ই রে, করাও কী করি আমি ভাবি দিবানিশি
লোকে বলে কাগায় ধান খায় বেঙের গলায় ফাঁসি
তোমার লাগি কুলবিনাশী বিফলে দিন গেলো ॥

বাড়ই রে, যাক না জাতি হোক না ক্ষতি দুঃখ নাই রে আর
সত্য করে কও রে বাড়ই তুমি নি আমার
তোমার প্রেমে আবদুল করিম মরে যদি ভালো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ও মন খুঁজলে না রে মন দেখলে না রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ভবে চিনলে না কেন তারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑