• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও মন খুঁজলে না রে মন দেখলে না রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও মন খুঁজলে না রে মন দেখলে না রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
ও মন খুঁজলে না রে মন দেখলে না রে
হৃদয়বাসরে রে মন মানুষ বিরাজ করে ॥

সে মানুষ পরশমণি পরশে হইবে ধনী
ভবজ্বালা যাবে দূরে রে
ঘরের মানুষ ঘর ছাড়িয়া যাবে তোমায় ফাঁকি দিয়া
কী বুঝিয়া রইলে বেখবরে রে ॥

কামিনী-কাঞ্চনের দেশে ভুলে রইলে নিশার বশে
এই দেশে কি থাকবে চিরতরে রে
সার হয়েছে আসা-যাওয়া সামনে ত্রিবেণির খেওয়া
পাড়ি দেওয়া অন্ধকারে রে ॥

সে মানুষ ধরিতে চাও মুর্শিদের কাছে যাও
পাবে তারে প্রেমের বাজারে রে
মুর্শিদকে দিলে প্রাণ আঁধারে মিলিবে চান
রবে না ভব অন্ধকারে রে ॥

মানুষের সেবা বিনা মানুষে মানুষ পায় না
কল-কৌশলে মানুষ মিলে না রে
আবদুল করিম দীনহীন আশাতে গেল দিন
বাসে ভিন আপন বলি যারে রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মন তুই দেখ না খুঁজে দেহের মাঝে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:রঙিলা বাড়ই রে, তুমি নানান রঙের খেলা খেলো – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑