• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুর্শিদ আমারে কর পার তুমি বৈ আর কারে ডাকি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মুর্শিদ আমারে কর পার তুমি বৈ আর কারে ডাকি – লিরিক্স – শাহ আব্দুল করিম
মুর্শিদ আমারে কর পার
তুমি বৈ আর কারে ডাকি
কে আছে দরদি আর ॥

তোমার নাম ভরসা করি
অকূলে ধরেছি পাড়ি ও
আমি যদি ডুবে মরি
কলঙ্ক হবে তোমার ॥

একে আমার ভাঙা তরী
ভবসাগরে তুফান ভারি ও
তুমি বিনে নাই কাণ্ডারি ডু
বলে রবি অন্ধকার ॥

চেয়ে দেখি বেলা গেল
মুর্শিদ আমার উপায় বল ও
জাহাজ-নৌকা ডুবে মরল
না পাইয়া কূল-কিনার ॥

আবদুল করিম দীনহীনে
ডাকে তোমায় আকুল প্রাণে ও
তরাইয়া লও নিজগুণে
হয়ে তুমি কর্ণধার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মুর্শিদ ও, জীবনও ভরিয়া তোমার লাগিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:হায় কী দশা হল আমার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑