• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুর্শিদ ও, জীবনও ভরিয়া তোমার লাগিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মুর্শিদ ও, জীবনও ভরিয়া তোমার লাগিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
মুর্শিদ ও, জীবনও ভরিয়া
তোমার লাগিয়া
নয়নের জল হইল সম্বল
তোমারে না পাইয়া ॥

মুর্শিদ ও, যৌবনের বসন্তকালে
মমতা করিয়া
সে কথা মোর মনে আছে
টেনে নিলা তোমার কাছে
কেমনে রই ভুলিয়া ॥

মুর্শিদ ও, সাধ করে প্রাণ সঁপে
দিলাম চরণে ধরিয়া
জ্ঞানে করে বিবেচনা
পাগল মনে বুঝ মানে না
দিল ভরা ডুবাইয়া ॥

মুর্শিদ ও, কত পাপী উদ্ধারিলা
দয়াল নাম ধরিয়া
পাগল আবদুল করিম বলে
মুর্শিদ তোমার দয়া হলে
নেও না কোলে তুলিয়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:দয়াল মুর্শিদ, তুমি বিনে কে আছে আমার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মুর্শিদ আমারে কর পার তুমি বৈ আর কারে ডাকি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑