• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সয়ালের দয়াল বন্ধু রে তুমি যে সরল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সয়ালের দয়াল বন্ধু রে তুমি যে সরল – লিরিক্স – শাহ আব্দুল করিম
সয়ালের দয়াল বন্ধু রে
তুমি যে সরল
তোমার লাগিয়া রে বন্ধু
ভুবন পাগল রে ॥

সয়ালের দয়াল রে বন্ধু
তুমি সর্বঘটে আছ
জীবের জীবন নাম ধরিয়া
স্বরূপে মিশেছ রে ॥

লতায় পাতায় দেখি তোমার
দয়ার পরিচয়
দয়াময় বলে তোমারে
সর্বজীবে কয় রে ॥

নিরাশ আঁধার মাঝে
আশার আলো তুমি
কাঙালের বন্ধু তুমি
তুমি অন্তর্যামী রে ॥

পাগল আবদুল করিম বলে
কী করবে শয়তানে
তুমি যারে কর দয়া
তোমার নিজ গুণে রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:রাখ কি মার এই দয়া কর – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑