• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর – লিরিক্স – শাহ আব্দুল করিম
মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর
পির শাহ ইরাহিম মাস্তান মোকাম শ্রীপুর ॥

পিতার নাম ইব্রাহিম আলী মা নাইওরজান
উস্তাদ ছমরু মিয়া মুন্সি পড়াইলেন কোরআন ॥

শিখাইলেন তৈমুর চৌধুরী বাংলা বর্ণমালা
পির উস্তাদকে মান্য করি লই পদধূলা ॥

গানের উস্তাদ করমুদ্দিন ধল-আশ্রমে বাড়ি
পরে সাধক রশিদউদ্দিন, উস্তাদ মান্য করি ॥

বাউল ফকির আমি একতারা সম্বল
সরলাকে সঙ্গে নিয়া আছি উজানধল ॥

নূরজালাল নাম তার আছে এক ছেলে
ডাকনাম বাবুল তার, পড়ে সে স্কুলে ॥

আবদুল তোয়াহেদ ভাগিনা মোর ভালোবাসি তারে
আমার ভাবে সেও কিছু লিখতে চেষ্টা করে ॥

পিতামাতা আছেন আমার এখনও জীবিত
পিতামাতার চরণসেবায় আছি নিয়োজিত ॥

পির মুর্শিদ উস্তাদ আমায় করিয়াছেন মায়া
জিয়নে মরণে মাগি সেই পদছায়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সয়ালের দয়াল বন্ধু রে তুমি যে সরল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑