• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাগো আমি কিসে দোষী – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মাগো আমি কিসে দোষী – লিরিক্স – শাহ আব্দুল করিম
মাগো আমি কিসে দোষী
গরিবের দুঃখ বুঝি বলে মা গরিবকে তাই ভালোবাসি ॥

তোমার গর্ভে জন্ম সবার ছেলে মেয়ে সবই তোমার
তোমার কাছে সমান অধিকার পাইতে প্রত্যাশী
একি মা তোর উচিত বিচার মা তোমায় জিজ্ঞাসী
কেউরে দিলি মাখনছানা-–কেউ কেন মা উপবাসী ॥

ধনী মানী ভবে যারা শাসন-শোষণ করে তারা
তাই তো কেউ সর্বহারা কেউ যে স্বর্গবাসী
একি মা তোর ভালোবাসা ওগো সর্বনাশী
গাইতে দিলি আমারে মা গরিবের বারমাসি ॥

এমন দিন মা আসবে কবে সকল বন্ধন খসে যাবে
এক যোগে ফুটে উঠবে সবার মুখে হাসি
করিম বলে বাঁচতে দে মা-দাও না যদি বেশি
বাঁচার অধিকার নিয়ে মা লড়াই করছি দিবানিশি ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:নূতন বৈশাখ মাসে শুভ দিন আসবে বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑