• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নূতন বৈশাখ মাসে শুভ দিন আসবে বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নূতন বৈশাখ মাসে শুভ দিন আসবে বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
নূতন বৈশাখ মাসে
শুভ দিন আসবে বলে সবাই ছিল আশার আশে ॥

নূতন দিন নুতন বাণী নূতন গান নূতন রাগিনি
নূতন ভাবে সাজবে সবাই নূতন পরিবেশে
হাওর দেখ কী শোভাময় নূতন ধানের শীষে
আশায় সবাই বুক বেঁধেছে উদয় রবি ভাগ্যকাশে ॥

কৃষকের পেরেশানি আসলে ফসলহানি
জীবন নিয়ে টানাটানি প্রাণ বাঁচাবে কিসে
যাদের সম্বল ছিল লাঙল–হলো হারা দিশে
দিন মজুরের মজুরি নাই তারা মরে উপবাসে ॥

হাড়ভাঙা খাটনির বলে জমিতে যে ফসল ফলে
শিলাবৃষ্টি বন্যার জলে সমূলে বিনাশের
কালবৈশাখীর ঝড় আসিবে কৃষক মরে ত্রাসে
মজুতদার কালবাজারী তারা তখন মুচকি হাসে ॥

বাংলার মাটি আজো সিক্ত বৃথা গেল এত রক্ত
হলেম না শোষনমুক্ত মরি হা-হুতাশে
বাঁচার লড়াই করতে হবে শপথ নেও সাহসে
শান্তি আনতে চাও যদি হতভাগা বঞ্চিত দেশে ॥

বাঁচতে হলে রাস্তা ধরো শোষণমুক্ত সমাজ গড়ো
প্রাণপণে চেষ্টা কর কৃষক মজুর মিশে
শোষিত বঞ্চিত যারা চলো এক বিশ্বাসে
করিম বলে হইবে জয় মুক্তি অবশেষে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মাগো আমি কিসে দোষী – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑