• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই সব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এই সব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান – লিরিক্স – শাহ আব্দুল করিম
এই সব নিয়ে দ্বন্দ্ব কেন
কেউ হিন্দু কেউ মুসলমান
তুমি মানুষ আমিও মানুষ
সবাই এক মায়ের সন্তান ॥

সৃষ্টিকর্তা সবার একজন
শত্রু নয় সে সবার আপন
তার ইচ্ছাতে জন্ম-মরণ
সে যে সবার প্রাণের প্রাণ ॥

আসা-যাওয়া একা একা
মিলে মিশে কয়দিন থাকা
মনকে করো প্রেমে মাখা
ছেড়ে দিয়ে অভিমান ॥

কেউ হরি কেউ আল্লা বলো
যার-তার ভাষায় বলা হলো
সরল সোজা পথে চলো
কর্মক্ষেত্রে হও সাবধান ॥

অন্যায় অনাচার ছাড়ো
ধর্ম কর যত পার
একে যে অন্যেরে মারো
এই কি হয় ধর্মবিধান ॥

করিম বলে কাঙাল-বেশে
জন্ম নিয়েছি দেশে
মানুষকে ভালোবেসে
হোক না জীবন অবসান ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমরা সবাই মিলে বাঁচতে চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:হারা জিনিস ফিরে পাবে একযোগে সব চল রে চল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑