• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমরা সবাই মিলে বাঁচতে চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমরা সবাই মিলে বাঁচতে চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
আমরা সবাই মিলে বাঁচতে চাই
আমার মতো গরিব যারা
আমি তাহাদের গান গাই ॥

শোষিত বঞ্চিত যারা
কৃষক মজুর মেহনতিরা
কেউ হয়েছে সর্বহারা
একেবারে উপায় নাই ॥

যারা জন্ম নিয়াছে
বাঁচার অধিকার আছে
মানুষ মানুষের কাছে
তাই তো এই দাবি জানাই ॥

বাউল আবদুল করিম বলে
শোষিতগণ বাঁচতে হলে
করতে হয় মিলে সকলে
জীবন বাঁচার লড়াই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:স্বাধীন দেশে থাকি আমরা স্বাধীন দেশে থাকি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এই সব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑