• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণে বাঁচা দায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রাণে বাঁচা দায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
প্রাণে বাঁচা দায়
প্রাণে বাঁচা দায় রে
নিদারুণ ক্ষুধার আগুন
জ্বলে কলিজায় রে ॥

এ দেশের দুর্দশার কথা
কহনও না যায়
পেটের ক্ষুধায় কত লোকে
লতাপাতা খায় রে ॥

এ দেশের গরিব কাঙাল
চেষ্টা করে বাঁচতে চায়
ভালো চাইলে মন্দ ফলে
কোন শয়তানে পথভোলায় ॥

জুলুমের বিরুদ্ধে যখন
জনতা রুখে দাঁড়ায়
দালালগোষ্ঠী নেমে আসে
বিভ্রান্তি ঘটায় রে ॥

বাউল আবদুল করিম বলে
ঠেকছি ভবযন্ত্রণায়
উচিত কথা বলি যদি
শোষক-দলে চোখ রাঙায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কৃষক মজুর ভাই সবারে জানাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ফেব্রুয়ারির একুশ তারিখে সালাম বরকতের বুকে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑