• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কৃষক মজুর ভাই সবারে জানাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কৃষক মজুর ভাই সবারে জানাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
কৃষক মজুর ভাই সবারে জানাই
কী পেয়েছ রয়েছ কার আশে
শোষণের ফাঁদে পড়ে জনগণ কাঁদে
স্বৈরাচার মনানন্দে হাসে রে ॥

কী বলিব গান বাঁচিবে কি প্রাণ
রক্ষক যদি ভক্ষক হয় আপন দেশে
কপাল পোড়া দেশের গরিব যারা
পড়েছে কালের করাল গ্রাসে রে ॥

দেশের মা-বোন ঐ কাদিতেছে শোন
ক্ষুধার আগুন নিভাবে কিসে
প্রাণে বাঁচা দায় একমুঠো অন্ন নাহি পায়
মনোব্যথায় চোখের জলে ভাসে রে ॥

হিন্দু-মুসলমান এক মায়ের সন্তান
গেল কত প্রাণ বিদ্বেষে
বাঁচতে যদি চাও এক হয়ে দাঁড়াও
কৃষক-মজুর মিলে মিশে রে ॥

আবদুল করিম কয় জনগণের জয়
হইবে নিশ্চয় অবশেষে
সোনার বাংলাদেশ ভাই রে করিয়াছে শেষ
জুলুম শোষণ সুদ আর ঘুষে রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণে বাঁচা দায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑