• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাওর এলাকাবাসী ভাইবোনেরা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হাওর এলাকাবাসী ভাইবোনেরা – লিরিক্স – শাহ আব্দুল করিম
হাওর এলাকাবাসী
ভাইবোনেরা
পাড়াগাঁয়ে বসত করি
চৌদিকে সমস্যা ঘেরা ॥

হাড়ভাঙা খাটনির বলে
জমিতে যে ফসল ফলে
ডুবাইয়া নেয় বন্যার জলে
দায় হয়েছে রক্ষা করা ॥

ফসল রক্ষা না হয় যদি
বাঁচার কি আছে বিধি
গরিবের নাই দরদি
আগে মরবে গরিব যারা ॥

ফসল রক্ষা হয় যেভাবে
সেই ব্যবস্থা করতে হবে
খাইতে হবে বাঁচতে হবে
উপায় নাই তো কৃষি ছাড়া ॥

বন্যা নিরোধ হলো না রে
বিপদ আসে বারে বারে
এই দুঃখ বলিব কারে
দিনে দিনে সর্বহারা ॥

দেশপ্রেমিক সরকার বিনা
এইসব কথায় কান দিবে না
অন্যের আশায় কাজ হবে না
করিম কয় নিজের পায় দাঁড়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মরণ ফাঁদে পড়ে কাঁদে হাওর এলাকার লোকে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:দেশে আইল ভেজাইল্যা বন্যা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑