• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মরণ ফাঁদে পড়ে কাঁদে হাওর এলাকার লোকে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মরণ ফাঁদে পড়ে কাঁদে হাওর এলাকার লোকে – লিরিক্স – শাহ আব্দুল করিম
মরণ ফাঁদে পড়ে কাঁদে
হাওর এলাকার লোকে
অর্ধাহার-অনাহারে ভাঙা ঘরে থেকে
হাওর এলাকার লোকে॥

মজুর ভাবে হতাশ হইয়া
প্রাণ বাঁচাবে কী করিয়া
পাড়াগাঁয়ে জন্ম নিয়া পড়েছে বিপাকে ॥

ফসলের নিরাপত্তা নাই
হতাশাতে কৃষক সবাই
কার দুঃখ কারে জানাই, দুঃখ সবার বুকে ॥

পরিবেশ নাই শিক্ষা-দীক্ষার
রোগ হলে নাই ঔষধ-ডাক্তার
সমাজে আর নাই সুবিচার দলাদলির ঝেকে ॥

গরুর ঘাস নাই মাছ নাই রে আর
ধরে খাওয়ার নাই অধিকার
জীবন নিয়ে বেঁচে থাকার পথ দেখি না চোখে ॥

আবদুল করিম ভাবছে এবার
এমন দিন আসবে কি আর
গরিব কাঙাল দুঃখী সবার হাসি ফুটবে মুখে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:এবার পানি আইল রে নিদারুণ দুঃখ লইয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:হাওর এলাকাবাসী ভাইবোনেরা – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑