• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান – লিরিক্স – শাহ আব্দুল করিম
চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান
ভেবে মরি হায় কী করি বাঁচে কি না প্রাণ ॥

হাওর এলাকায় থাকি আমরা কৃষাণ
হাড়ভাঙ্গা পরিশ্রম করি ফলাই বোরো ধান
এসে বন্যার জল অকালে ডুবাইয়া নিল
হাওরের ফসল মানুষ হয়েছে পাগল
গরিবের নাই সহায়-সম্বল বড়ই নিদান ॥

দারুণ সমস্যা এসে দাঁড়ালো হঠাৎ
ঘাস বিনে মরিবে গরু মানুষের নাই ভাত
বাড়ির ঘাটেতে পানি গরিবের ভাঙা ঘর
চালে নাই ছানি ভাবে দিন রজনী
কার দুঃখ কেবা শুনি সবাই পেরেশান ॥

স্ত্রী বলে, ওগো আমি বলো কোথায় যাই
লবণ মরিচ পিঁয়াজ রসুন কেরোসিন তৈল নাই
জানো তো খবর একেবারে ছিঁড়ে গেছে মোর
পরনের কাপড় এবার সমস্যা বিস্তর
স্বামী বলে, নৌকা নাই মোর বড়ই নিদান ॥

এই দেশেতে ফসল রক্ষা বড়ই বিভ্রাট
দেশের যত নদী নালা হয়েছে ভরাট
বৃষ্টি হইলে কুল ডুবাইয়া নদীর পানি
হাওরে চলে, ফসল নিল সমূলে
নদী খনন না হইলে নাই সমাধান ॥

যে পানিতে সোনার ফসল ডুবাইয়া নিল
স্বচক্ষে দেখেছ পানি কোন পথে আইলো
ফিরে আসবে বারেবার যমে চিনেছে বাড়ি
হও হুশিয়ার নইলে উপায় নাই যে আর
ভবিষ্যৎ নিরাপত্তার খোঁজে নেও সন্ধান ॥

আর কোনো ভরসা নাই করি এক ফসল
বারে বারে নষ্ট করে এসে বন্যার জল
দুর্বলতা ছাড়া বাঁচার জন্য কাজ করে যাও
নিজে যাহা পারো কোদাল শক্ত করে ধরো
করিম বলে চেষ্টা কর হইবে কল্যাণ ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:তেরোশো একাশি সনে কাল হইল রে বৃষ্টির জল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:এবার পানি আইল রে নিদারুণ দুঃখ লইয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑