• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তেরোশো একাশি সনে কাল হইল রে বৃষ্টির জল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » তেরোশো একাশি সনে কাল হইল রে বৃষ্টির জল – লিরিক্স – শাহ আব্দুল করিম
তেরোশো একাশি সনে কাল হইল রে বৃষ্টির জল
নষ্ট করল বোরো ধানের ফসল ॥

আশি বাংলার চৈত্রের শেষে নামলো আষাঢ়িয়া ঢল
হাওর এলাকায় থাকি প্রাণপাখি হইল চঞ্চল ॥

নদীর তরঙ্গ দেখে ভেঙ্গে গেল মনোবল
আতঙ্কিত হয়ে গেল সম্পূর্ণ ভাটি অঞ্চল ॥

ভরাট নদী জল ধরে না কল ডুবাইয়া ছটল জল
সুনামগঞ্জের শস্যভাণ্ডার হয়ে গেল রসাতল ॥

দেখার হাওর নলুয়ার হাওর চেপটির হাওর ছন চাতল
হাওর বরাম টাংনিসহ একেবারে করল তল ॥

কী হইল কী হইবে–গ্রামগঞ্জে এই কোলাহল
কৃষিমন্ত্রীর হেলিকপ্টার করল কয়দিন চলাচল ॥

কৃষক হলো অর্ধমরা নিরুপায় মজুরের দল
বাউল কবি আবদুল করিম ভাবছে বসে উজানধল ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:দিরাই থানায় বসত করি হাওর এলাকায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑