• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বড় ভাবী গো ভাইসাবরে বুঝাইয়া কইও চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বড় ভাবী গো ভাইসাবরে বুঝাইয়া কইও চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম
বড় ভাবী গো ভাইসাবরে
বুঝাইয়া কইও চাই
আমি তানরে কী বলিব
তাইন যে আমার বড় ভাই ॥

রেডিও টেলিভিশন আর
পত্রপত্রিকায়
নিজে কি বোঝো না গো ভাবী
কোন কথা বোঝায়
চল নিজের বিবেচনায়
নইলে যে আর উপায় নাই ॥

এক দুই করে আটটি সন্তান
জনম দিয়াছ
চিন্তা করে দেখো গো ভাবী
কী ভেজাল বাড়াইছ
এখনও যে রঙ্গে নাচো
ভাব দেখে আমি ডরাই ॥

বাউল আবদুল করিম ভাবে
বসে নিরালায়
দিনের রোজে দিন পোষে না
কী করি উপায়
মনে ভাবি এই যন্ত্রণায়
দেশ ছেড়ে পলাইয়া যাই ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সোনার মানুষ বলি তারে ভবিষ্যৎ চিন্তা করে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কষ্ট করে আছি এখন বাইচ্চা সাধের জীবন বিফল গেল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑