• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোনার মানুষ বলি তারে ভবিষ্যৎ চিন্তা করে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সোনার মানুষ বলি তারে ভবিষ্যৎ চিন্তা করে – লিরিক্স – শাহ আব্দুল করিম
সোনার মানুষ বলি তারে
ভবিষ্যৎ চিন্তা করে
যে-জনে তার সংসার গড়ে ॥

হয় যদি ছোটো পরিবার
খাইতে শুইতে বেশ ভালো তার
তারে কয় সুখী পরিবার
দেখো বিচার করে
ছেলে মেয়ে শিক্ষা-দীক্ষায়
মানুষ করতে পারে
স্বামী-স্ত্রীতে মিল মহব্বত
থাকে সারা জনমভরে ॥

অধিক সন্তানাদি যার
হয় যদি বড় পরিবার
গরিব হলে উপায় নাই আর
অসুবিধায় পড়ে
আগে জন্ম দিয়ে পাছে
হা-হুতাশে মরে
শিক্ষা-দীক্ষা দূরের কথা
পেটের চিন্তায় পাগল করে ॥

হয় যদি মেয়ে বেশি
তার গলে লাগে ফাঁসি
বিবাহে দর কষাকষি
সময়ে সব করে
মটর সাইকেল টেলিভিশন
দাবি তুলে ধরে
দিতে হয় নগদ টাকা
নইলে পাত্র মিলে না রে ॥

মেয়ে বিয়ে দেওয়ার বেলায়
গরিব বড় ব্যথা পায়
তখন মেয়ের পিতা-মাতায়
দীর্ঘ নিশ্বাস ছাড়ে
যৌতুকের মাল দেওয়ার জন্য
জমি বিক্রি করে
করিম বলে ঋণ করিলে
যমে কি আর বাড়ি ছাড়ে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:শোনেন বন্ধুগণ করা ভালো জন্মনিয়ন্ত্রণ – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বড় ভাবী গো ভাইসাবরে বুঝাইয়া কইও চাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑