• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিবানিশি শুনি গো জন্ম নিয়ন্ত্রণের গান – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দিবানিশি শুনি গো জন্ম নিয়ন্ত্রণের গান – লিরিক্স – শাহ আব্দুল করিম
দিবানিশি শুনি গো
জন্ম নিয়ন্ত্রণের গান
কথা ধরো বিচার করো
নিজের লাভ লোকসান গো
জন্মনিয়ন্ত্রণের গান ॥

যে-পরিমাণ খাদ্যের দরকার
দেশে তাহা নাই
ঋণ করিয়া আনিতে হয়
যেখানে যা পাই
পরনির্ভরশীল হওয়া
বড় অপমান গো
জন্মনিয়ন্ত্রণের গান ॥

আসল কথার বিচার করো
মিলিয়া সকলে
ভাবিয়া কাজ করিতে হয়
জ্ঞানী গেছেন বলে
হিসাব করে কর্ম করা
জ্ঞানীর এই বিধান গো
জন্মনিয়ন্ত্রণের গান ॥

ভালো কথা নিজে বোঝো
অন্যেরে বোঝাও
জনসংখ্যা রোধ করো
আর উৎপাদন বাড়াও
নিজে বাঁচো দেশকে বাঁচাও
বাড়াও দেশের মান গো
জন্মনিয়ন্ত্রণের গান ॥

দেশের সমস্যার মধ্যে
দুর্নীতি প্রধান
দুর্নীতি থাকলে সমস্যার
নাই সমাধান
করিম বলে সময় থাকতে
হও সাবধান গো
জন্মনিয়ন্ত্রণের গান ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কেন করিব জন্ম নিয়ন্ত্রণ কর্তার ইচ্ছা কর্ম চলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:শোনেন বন্ধুগণ করা ভালো জন্মনিয়ন্ত্রণ – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑