• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন করিব জন্ম নিয়ন্ত্রণ কর্তার ইচ্ছা কর্ম চলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কেন করিব জন্ম নিয়ন্ত্রণ কর্তার ইচ্ছা কর্ম চলে – লিরিক্স – শাহ আব্দুল করিম
কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
কর্তার ইচ্ছা কর্ম চলে
তার ইচ্ছায় জন্ম-মরণ ॥

সৃষ্টি যাহার পালন তাহার
সবারে যোগাবে আহার
তার উপরে ক্ষমতা কার
কী করতে পারে কোনজন ॥

আকাশ পাতাল বসুন্ধরা
চন্দ্রসূর্য গ্রহতারা
তার ইচ্ছায় সমস্ত গড়া
সে নিজেই জীবের জীবন ॥

দুটি সন্তান জন্মের পরে
স্ত্রীকে যদি বন্ধ্যা করে
দুটি সন্তান যদি মরে
কে করতে পারবে পূরণ ॥

শিক্ষা দীক্ষা খাওয়া পরার
জীবনের নিরাপত্তার
দায়িত্বে যে আছে আমার
চলব তার ইচ্ছা মতন ॥

এই সৃষ্টি-জগৎ আসলে
নিয়তির বিধানে বলে
শুদ্ধ জ্ঞান বিবেকের বলে
ভেবে দেখো ওরে মন ॥

বাউল আবদুল করিমে গায়
বিবেকহীন লোভ লালসায়
কত রঙ দেখালো আমায়
ভাবি তাহা অনুক্ষণ ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মশারি নাই সুযোগ পাইল নিদারুণ মশায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:দিবানিশি শুনি গো জন্ম নিয়ন্ত্রণের গান – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑