• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও সখিগণ বল এখন করি কী উপায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও সখিগণ বল এখন করি কী উপায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
ও সখিগণ বল এখন
করি কী উপায়
বন্ধুবিনে প্রাণপাখি
উড়ে যেতে চায় ॥

না জেনে প্রাণবন্ধুর সঙ্গে
প্রেম করিলাম মনোরঙ্গে
কলঙ্কের দাগ লাগল অঙ্গে
মোছা নাহি যায় ॥

কত ভালোবেসেছিল
মন-প্রাণ কাড়িয়া নিল
আপন হয়ে দুঃখ দিল
বন্ধু শ্যামরায় ॥

জানি না কী হবে শেষে
মন কান্দে পাগলের বেশে
কলঙ্কিনী দেশ বিদেশে
লোকে মন্দ গায় ॥

বন্ধুর কথা মনে হলে
বুক ভাসে নয়নজলে
করিম বলে না পাইলে
প্রাণে বাঁচা দায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কও সজনী গুণমণি কার কুঞ্জে রইল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:প্রাণবন্ধু আসিতে গো সখি আর কতদিন বাকি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑