• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কও সজনী গুণমণি কার কুঞ্জে রইল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কও সজনী গুণমণি কার কুঞ্জে রইল – লিরিক্স – শাহ আব্দুল করিম
কও সজনী গুণমণি
কার কুঞ্জে রইল
আমার কুঞ্জে আসবে বলে
আমারে কইল ॥

আসবে বলে আশায় রইলাম
ফুলবিছানা সাজাইলাম
আশাতে নিরাশা হইলাম
নিশি শেষ হইল ॥

জ্বালাইয়া মোমের বাতি
জাগিয়া পুহাইলাম রাতি
আসিল না প্রাণের সাথি
উপায় কী বল ॥

করিম বলে কী করব আর
পুড়িয়া হইলাম আঙ্গার
বিচ্ছেদের আগুনে আমার
অঙ্গ ধইল ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল যার লাগিয়া গো – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ও সখিগণ বল এখন করি কী উপায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑