• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মনের দুঃখ যত গো সখি প্রাণবন্ধে জানে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার মনের দুঃখ যত গো সখি প্রাণবন্ধে জানে – লিরিক্স – শাহ আব্দুল করিম
আমার মনের দুঃখ যত গো
সখি প্রাণবন্ধে জানে
প্রাণবন্ধুর বিচ্ছেদে আমার
দুঃখ বয়ে আনে গো
সখি প্রাণবন্ধে জানে ॥

কুলনাশা বাঁশির ধ্বনি
আসে যখন কানে
উদাসিনী করে মোরে
বন্ধুর বাঁশির গানে গো
সখি প্রাণবন্ধে জানে ॥

বিচ্ছেদ জ্বালা বড় জ্বালা
সয় না আমার প্রাণে
করিম বলে বন্ধু পাইলে
কাজ নাই কুলমানে গো
সখি প্রাণবন্ধে জানে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বড় সাধ করে গো সখি পিরিত করেছি – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:পিরিতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑