• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বড় সাধ করে গো সখি পিরিত করেছি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বড় সাধ করে গো সখি পিরিত করেছি – লিরিক্স – শাহ আব্দুল করিম
বড় সাধ করে গো সখি
পিরিত করেছি
আমি একূল সেকূল
দুই কূল ছেড়ে
প্রেমসাগরে ভেসেছি ॥

প্রেমসাগরের অতল জলে
বাও-বাতাসে ঢেউ খেলে গো
প্রাণবন্ধের নাম সম্বলে
হাইল ধরিয়া বসেছি ॥

সখি আমার চাওয়া-পাওয়া
সুখের ঘরে শূন্য দেওয়া গো
আমার শুধু নৌকা বাওয়া
যতদিন বেঁচে আছি ॥

বন্ধে যারে দয়া করে
অকূলে কূল দিতে পারে গো
করিম বলে প্রাণবন্ধুরে
পাই যদি প্রাণে বাঁচি ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমি সাধ করে পরেছি গলে শ্যামকলঙ্কের মালা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমার মনের দুঃখ যত গো সখি প্রাণবন্ধে জানে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑