• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে
তোমারে পুষিলাম কত আদরে।
তুমি আমার আমি তোমার এই আশা করে–
তোমারে পুষিলাম কত আদরে ॥

কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি
আসা-যাওয়া দিবারাতি ঘরে বাহিরে–
তোমারে পুষিলাম কত আদরে ॥

তোমার ভাবনা আমি ভাবি নিশিদিন
দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে–
তোমারে পুষিলাম কত আদরে ॥

আবদুর করিম বলে ময়না তোমারে বলি
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি
কে শুনাবে মধুর বুলি বল আমারে–
তোমারে পুষিলাম কত আদরে ॥

Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ভবের জনম বিফল গেল মিটলো না প্রেমপিপাসা – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:দুঃখ কার কাছে জানাই বিচ্ছেদের আগুনে অঙ্গ – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Comments

  1. Fokir Chan

    December 31, 2023 at 10:37 am

    what a lyrics!!

    Reply
    • Shubhobrotho Deb

      March 21, 2024 at 8:11 pm

      Indeed . Very touchy

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑