• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভবের জনম বিফল গেল মিটলো না প্রেমপিপাসা – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ভবের জনম বিফল গেল মিটলো না প্রেমপিপাসা – লিরিক্স – শাহ আব্দুল করিম
ভবের জনম বিফল গেল
মিটলো না প্রেমপিপাসা
ভালো-মন্দের ধার ধারি না
লোকে বলে কুলনাশা ॥

মন চলে না ধর্মপথে
পারলাম না স্বভাব নিতে
কাম ক্রোধ লোভ হিংসাতে
মন হয়েছে বেদিশা ॥

মুর্শিদ চান্দের প্রেমবাজারে
যে জনে মাল খরিদ করে
থাকে না সে অন্ধকারে
পূর্ণ হয় মনের আশা ॥

সমাপ্ত হলে জীবনের
উপায় নাই শেষের দিনের
দীনহীন আবদুল করিমের
দয়াল নামটি ভরসা ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আজ আছি কাল থাকব কি না ভাবি সব সময় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑