• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ডাকছে কাঙাল ওগো দয়াল – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ডাকছে কাঙাল ওগো দয়াল – লিরিক্স – শাহ আব্দুল করিম
ডাকছে কাঙাল ওগো দয়াল
কেমন করে যাই ওপারে
আর কতদিন থাকবো দয়াল
এই ভব কারাগারে ॥

আমি বা কার কেবা আমার
আপন আমি বলবো কারে
কত আমি চলে গেল
খুঁজলে কি আর মিলে তারে ॥

গেলে কেউ ফিরে আসে না
ডুবলে তরী আর ভাসে না
সুখ-দুঃখে কাঁদে-হাসে না
কেউ কি তারে রাখতে পারে ॥

সম্পর্ক সব ছেড়ে দিয়া
যায় যে চির বিদায় নিয়া
আবদুল করিম কয় ভাবিয়া
স্মৃতি থাকে এই সংসারে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:কাঙালের বন্ধু রে কাঙাল জেনে দয়া কর মোরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কও গো দয়াল এখন আমার কী গতি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑