• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাঙালের বন্ধু রে কাঙাল জেনে দয়া কর মোরে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কাঙালের বন্ধু রে কাঙাল জেনে দয়া কর মোরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
কাঙালের বন্ধু রে
কাঙাল জেনে দয়া কর মোরে
আশায় নিরাশ করিও না
বলি করজোড়ে ॥

আকাশে নয় পাতালে নয়
নহে তুমি দূরে
স্বরূপেতে আছ জানি
ভক্তের অন্তরে ॥

কাম-ক্রোধ-লোভ-মোহ
সঙ্গে সঙ্গে ঘোরে
ভাণ্ডারের ধন করে হরণ
নিল মদনা চোরে ॥

কামসাগরে ছাড়লাম তরী
যৌবনের আষাঢ়ে
রিপুর বশে বশী হয়ে
পড়লাম ঘোর আঁধারে ॥

সঙ্গীহারা অধর্মরা
কে রাখবে আদরে
কালনী নদীর তীরে করিম
আছে কুঁড়েঘরে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আল্লাহর নাম লইলাম না রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ডাকছে কাঙাল ওগো দয়াল – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑