• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো শাহপরান আউলিয়া এই দেশে আসিলায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ওগো শাহপরান আউলিয়া এই দেশে আসিলায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
ওগো শাহপরান আউলিয়া
এই দেশে আসিলায়
কী ধন সঙ্গে নিয়া ॥

কী ধন দিতে কী ধন নিতে
কী মনে ভাবিয়া
জন্মস্থান ছেড়ে আইলায়
সর্বত্যাগী হইয়া ॥

মজাররদে ওলি তুমি
তুমি গুণে গুণিয়া
দুই কুলের বাদশাহ হলে
কোন পরশ পাইয়া ॥

প্রেমিক ভক্ত আশেক যারা
তোমার নাম শুনিয়া
দরগা জিয়ারতে আসে
দেওয়ানা হইয়া ॥

না দেখিয়া না চিনিয়া
মনে আশা নিয়া
ভক্তগণ কাঁদে তোমার
দরবারে বসিয়া ॥

করিম বলে আছ তুমি
লা-মউত হইয়া
দাও তোমার রহমতের ছায়া
কাঙাল জানিয়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:শাহজালাল ইয়ামনি ওলির দরবারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ওগো আল্লার ওলি শাহপরান – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑