• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শাহজালাল ইয়ামনি ওলির দরবারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শাহজালাল ইয়ামনি ওলির দরবারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
শাহজালাল ইয়ামনি ওলির দরবারে
কত রঙের মানুষ আসে প্রেমের বাজারে ॥

বাসনা-কামনা নিয়া রোগী-ভোগী সব মিলিয়া
দয়া চায় হাত তুলিয়া, সকাতরে ॥

ভালো মানুষ আসে যারা ভালো ভালো পোষাক পরা
আতর-গোলাপ ছিটায় তারা জিয়ারত করে ॥

ফকির যারা নাম ধরেছে অন্য এক ভাবে পড়েছে
কেউ গায় কেউ নাচে কেউ জিকির পড়ে ॥

আরেক দল ফকিরের ধারা গান করেন যন্ত্র ছাড়া
পাক-পবিত্র হয়ে তারা বসেন উপরে ॥

আমি সবার কাছে যাই, আমি সবার করিম ভাই
আমার কোনো বিভেদ নাই আমার বিচারে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ইয়ামন হতে আইলায় দয়াল শাহজালাল আউলিয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ওগো শাহপরান আউলিয়া এই দেশে আসিলায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑