• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুবল বলনা রে আমি কি করি এখন শ্ৰী রাধার মাধুর্যগুণে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সুবল বলনা রে আমি কি করি এখন শ্ৰী রাধার মাধুর্যগুণে
সুবল বলনা রে আমি কি করি এখন শ্ৰী রাধার মাধুর্যগুণে
হরিয়া নিল মন।।ধু।।
রাধা আমার প্রাণের প্রাণ জীবনের জীবন
তিলে পলে না হেরিলে এ চন্দ্ৰবদন।
শুইলে স্বপনে দেখি সদা উদ্দীপন–
চিন্তামণি কমলিনী সাধনেরই ধন।
শীঘ্ৰ যাইয়া করো ভাই রাধা অন্বেষণ
রাধাকুণ্ডের তীরে যাইয়া ত্যেজিব জীবন।
রাধাকুণ্ডের পারে গিয়া করো-পুষ্পাসন
বাঁশির সুরে কমলিনী ডাকে ঘন ঘন।
শুনিয়া ধ্বনি কমলিনী চমকিত মন–
রাধারমণ বলে আশা হবে কি পুরণ।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:সহিতে পারি না বিরহের যাতনা
Next Post:সুবল সখা পাইনা রে দেখা, কইও রাধারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑