• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সহিতে পারি না বিরহের যাতনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সহিতে পারি না বিরহের যাতনা
সহিতে পারি না বিরহের যাতনা
আইল না শ্যাম গুণমণি
বুঝি পাইয়া তারে রাখিয়াছে কোন রমণী।
আসবে বলে রসরাজ নিকুঞ্জ করিয়া দি সাজ
বড় লাজ পাইলাম প্ৰাণ সজনী।।
বাসি হইল শয্যাফুল ভ্রমরায় করে রোল
আমি কৰ্ণে শুনি কোকিলার ধ্বনি।।
তোমরা সব সখীগণ শীঘ্ৰ জ্বাল হুতাশন
বিসর্জন দিব গো পরানী।।
কৃষ্ণছাড়া বৃন্দাবন অবলা বঁচিবে কেমন
আমায় বৃন্দাবনে বলবে সবে কলঙ্কিনী।।
জিতে কি বাসনা আর মরণ করিয়াছি সার
নিয়ে তার পিরিতের নিছনি।
ভাইবে রাধারমণ বলে শ্যামবিচ্ছেদে মরিলে
আমায় লোকে বলিবে পুরুষ পাগল রমণী।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:সজনি সই বল গো তোরা কই গেলে কোথায় পাই
Next Post:সুবল বলনা রে আমি কি করি এখন শ্ৰী রাধার মাধুর্যগুণে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑