• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰাণবন্ধু কালিয়া আজ তোমারে দিব না ছাড়িয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্ৰাণবন্ধু কালিয়া আজ তোমারে দিব না ছাড়িয়া
প্ৰাণবন্ধু কালিয়া আজ তোমারে দিব না ছাড়িয়া।
ওরে বন্ধু রাখমু তোমায় হৃদয়ে তুলিয়া।।
আমার আছে শতেক দাবী রাখব তোমায় গিরিধারী
শমন দিয়া দিব ধরাইয়া।।
টেকা পয়সা যত ছিল আফিসা সকলি নিল
হয়রে বন্ধু সাক্ষী দিমু এজলাসে উঠিয়া।।
আইনমতে আদালতে নালিশ করমু তিনধারায়।
হয়রে বন্ধু হাইকুট যাইমু শুধু দেহ লইয়া।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
হয়রে বন্ধু শাস্তি দিয়া একবার আনমু ফিরাইয়া।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
Next Post:প্ৰেম জ্বালা সহে না পরানে গো সখী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑