• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
ও বড় লাজ পাইলাম কুঞ্জেতে আসিয়া।।ধু।।
প্ৰাণবন্ধু আসবে করি দোয়ারে না দিলাম।
দড়ি ওগো অইল না শ্যাম নিশি যায় পোহাইয়া।।
বুঝি কোন রমণীরে পাইয়া রাখিয়াছে শ্যাম ভুলইয়া
এগো রহিয়াছে শ্যাম আমারে ভুলিয়া।।
গাঁথিয়া বনফুলের মালা, মালায় হইল দ্বিগুণ জালা,
ও মালা দিতাম। গিয়া জলেতে ভাসাইয়া।।
মনে বড়ই আশা করি আইলা না শ্যাম বংশধারী
রাখিতাম চুয়া চন্দন কটরায় ভরিয়া।।
ভাবিয়া রাধারমণ বলে রাধার প্ৰেমানলে অঙ্গ জ্বলে
দুইটি নয়ন জলে বুক তো যায় ভাসিয়া।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:প্ৰাণবন্ধু কই গো সখী নিষ্ঠুর কালিয়া
Next Post:প্ৰাণবন্ধু কালিয়া আজ তোমারে দিব না ছাড়িয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑