• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাঁচিবার সাধ নাই গো সখী বাঁচিবার সাধ নাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বাঁচিবার সাধ নাই গো সখী বাঁচিবার সাধ নাই
বাঁচিবার সাধ নাই গো সখী বাঁচিবার সাধ নাই
দেহার মাঝে কি যন্ত্রণা করে বা দেখাই।।ধু।।
গাঁথিয়া বনফুলের মালা নিশিটি পোহাই
প্ৰাণবন্ধু আইলো না গো কার গলে পাইরাই।
একা বসি বাসরেতে নিশিটি পোহাই
আজ আসবে কাল আসবে বলে মনরে বুঝাই
আতর গোলাব চুয়াচিন্দন কটরায় সাজাই
আইল না মোর প্রাণবন্ধু কার অঙ্গে ছিটাই।
ভাবিয়া রাধারমণ বলে কমলিনী রাই
অন্তিমকালে শ্ৰীচরণে পাই যেন ঠাই।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:বল না বল না সখী কি করি উপায় গো
Next Post:বাহির হইয়া শুন সজনী, ঐ করে কোকিলায় ধ্বনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑