• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বল না বল না সখী কি করি উপায় গো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বল না বল না সখী কি করি উপায় গো
বল না বল না সখী কি করি উপায় গো
নিশি গত প্ৰাণনাথ রহিল কোথায় গো।।
জ্বলতেছে শরীর আমার মদন জ্বালায় গো
কার কুঞ্জে রইয়াছে নিলয় না পাই গো।।
সাজাইয়াছি ফুলবিছানা আসিবার আশায়
সেই আশা নৈরাশা হইল ভাবে বুঝা যায় গো।
গাঁথিয়া বনফুলের মালা আসিবার আশায়
সেই আশা ভুজঙ্গ হইয়া দংশিল আমায়।
সৰ্পের বিষ ঝারলে নামে প্রেমের বিষ উজায় গো
এগো বন্ধু বিনে এ সংসারে আমার ঔষধ এ সংসারে নাই গো।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:প্ৰাণ সই রজনী পুষাইয়া গেল প্ৰাণবন্ধু কই
Next Post:বাঁচিবার সাধ নাই গো সখী বাঁচিবার সাধ নাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑