• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিরিতে আরিলাম মান কুল-গো সই এখন আমি আর যাব কই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পিরিতে আরিলাম মান কুল-গো সই এখন আমি আর যাব কই
পিরিতে আরিলাম মান কুল-গো সই এখন আমি আর যাব কই? ধু।।
সাধ করে কলঙ্কের ডালি হস্তে তুলি মাথে লই
চুনী খাইয়ে মুখ জ্বালিয়ে মাইলাম ভেবেছিলাম খাসা দই।
জগতে কলঙ্কী বলুক তাতে মুই লজ্জিত নই
নিন্দার বোঝা মাথে লইয়া যদি বন্ধের দাসী হই।
যার লাগি উদাসী হইলাম। সে বা কোথা আমি কই
জগতে কলঙ্ক রইলো দুক্ষ আমি কেমনে সই।
কৃপা করি বল গো তোরা বিনয় করি প্রাণ সই
উদাসী হইয়া ফিরি প্রাণবন্ধু বল গো কই।
তাতে কোন দুক্ষ নাই যদিও কলঙ্কী হই
জন্মে জন্মে যদি জন্মি প্ৰাণবন্ধের দাসী হই।
ভাবিয়া রাধারমণ বলে এখন স্বম্ব কই।
সয়াল সংসার ঘুরি বন্ধের নামে উদাসী হই।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:পাইলাম না সই প্ৰাণবন্ধু রে রজনী হইল ভোর
Next Post:বন্ধে পিরিত করি আইল না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑