• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাইলাম না সই প্ৰাণবন্ধু রে রজনী হইল ভোর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » পাইলাম না সই প্ৰাণবন্ধু রে রজনী হইল ভোর
পাইলাম না সই প্ৰাণবন্ধু রে রজনী হইল ভোর–
স্বপনে দেখিলাম কাছে জাগিয়া দেখি দূর।।ধু।।
কঠিন অবলার বন্ধু কঠিন তার হিয়া–
কুলটা বানাইলো মোরে তার প্ৰেমে মজাইয়া–
মা ছাড়লাম বাপ ছাড়লাম ছাড়লাম। সুয়ামী —
ঘরের বাহির করি ফেলি গেলে কই যাই আমি।
প্ৰেমানলে অঙ্গ জ্বলে ভিতরে জ্বলে হিয়া
এমন বান্ধব নাই আনিল দেয় নিবাইয়া।
চউখ হইলো আন্ধিয়ারা মাথায় দিলো পাক
ভাইবে রাধারমণ বলে শুনগো ধ্বনি রাই
শ্যামচান্দ বন্ধুরে আমি কোথায় গেলে পাই।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান রে বন্ধু কইলে অপমান
Next Post:পিরিতে আরিলাম মান কুল-গো সই এখন আমি আর যাব কই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑