• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনের মানুষ এ দেশেতে নাই প্ৰাণসখী বল গো মোরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মনের মানুষ এ দেশেতে নাই প্ৰাণসখী বল গো মোরে
মনের মানুষ এ দেশেতে নাই প্ৰাণসখী বল গো মোরে
কারে দেখি প্ৰাণ জুড়াই।।ধু।।
কার কাছে কই মন বেদনা এমন সুহৃদ কেউ নাই
জলে যাইতে হরির মানা ঘরে বসি কাল কটাই।
হাটিয়া যাইতে আছাড় খাইয়া বুকের মাঝে দুঃখ পাই
কার কাছে কই মনোদুঃখ এমন বান্ধব জুড়ি না পাই।
হাটি যাইতে পাড়ার লোকে আমার মন্দ যায় রে গাই
এমন আমি পাই না করে যারে কইয়া বুক জুড়াই।।
ভাবিয়া রাধারমণ বলে শুন গো ধনী রাই
আমি ঝাপ দিমু যমুনার জলে এদেশে দরদী নাই।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি
Next Post:মানা করি রাই রঙ্গিনী আর যমুনায় যাইও না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑