• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি
মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি।
মধুর স্বরে আর বাইজ না।।ধু।।
কুলবতী যুবতীর প্রাণ ধৈরয মানে না।।চি।।
বাঁশি রে কুল ভয় লাজ রে গেল দূরে
গৃহে যাইতে আর পারি না।
আমার হিয়ার মাঝে জ্বলছে আগুন
নিবাইলে নিবে না।।১।।
আমি রে অবলা সরলা রে কুলবালা
ঘরে পতি গুরু গঞ্জনা।
বাঁশি অবলা বধিতে তুমি
বিধাতার সৃজনা।।২।।
বাঁশি রে শ্রবণে নয়নে যে সম্মিলন
অনুক্ষণ হয় উচাটনা।
মনে লয় তার হইতেম দাসী
রাধারমণের বাসনা।।৩।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:মধুর মুরলী ধ্বনি কৰ্ণে লাগিয়াছে
Next Post:মনের মানুষ এ দেশেতে নাই প্ৰাণসখী বল গো মোরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑