• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নামামৃত রে মন পান কর সদায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নামামৃত রে মন পান কর সদায়
নামামৃত রে মন পান কর সদায়।।ধু।।
ভবরোগের মহৌষধি আনিয়াছে গউর নিমাই।।চি।।
হরির নামের আকাশে, জীবের পাপতাপ নাশে
শমন ভুবন গমন মুক্ত হইয়ে যায়।
শ্রবণ কীৰ্তন জলে ভক্তি লতা বাড়ে তায়।
নাম ভক্তি লতার মূল, কার অনৰ্থ নির্মূল
কৃষ্ণপদ প্ৰকল্পবৃক্ষে বৃন্দাবনে যায়
সাধুসঙ্গে অনুপানে প্রেমের কলি ফুটে তায়।
নামে পঞ্চারসের ফুল, ফুলের নাহি টলাটল।
লতা অবলম্বী মালি আস্বাদন পায়।
শ্রীরাধারমণে ভনে নাম বিনে আর গতি নাই।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী
Next Post:নিতাই উদয় নদীয়ায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑