• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী
নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী।।ধু।।
নামেতে বিরাম দিও না মন বেপারী (চি)
অপার সংসার জলধি পার হইতে বাঞ্ছা যদি
নাম মন্ত্র নিরবধি বল রে বদন ভরি।
অকুল সমুদ্রের জল নামের তরী না হয় তল
হরিনাম পথের সম্বল গাইয়ে চল নামের সারি।
শ্ৰীগুরু কান্ডারী করে দশ জানাকে দিয়ে দাঁড়ে,
ছয়জনা করিয়ে গুনারী।
সুবাতাসে শ্রদ্ধাপালে আসক্তি হৃদয় মাস্তুলে
পাঁচ রশি বন্ধন করে নিত্যানন্দে চালায় তরী।
নিঃশ্বাসকে রেখে চৌকিদার, জ্ঞানকে দেহ জল সিচিবার
চিত্তকে দেও রসের ভাণ্ডার, প্ৰেম লজ্জারে লাগায় নিষ্ঠা ডুরি।
প্ৰভু রঘু কহেন রাধারমণ নাম-বিগ্রহ স্বরূপে মিলন
কর কৃষ্ণনামের রস আস্বাদন, মিলবে রে অটলবিহারী।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:নবরাসের গউর, গো হেরি কি হইল গো প্ৰাণসখী
Next Post:নামামৃত রে মন পান কর সদায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑