• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গৌরনিতাই নৈদে আসিয়াছে, রাধাপ্রেমের ঢেউ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গৌরনিতাই নৈদে আসিয়াছে, রাধাপ্রেমের ঢেউ
গৌরনিতাই নৈদে আসিয়াছে, রাধাপ্রেমের ঢেউ
রামানন্দ ভক্তি মেঘে রে অবনীমণ্ডল ভাসিয়াছে। চি।
রাধা প্রেমের ঋণ শোধিতে, ভাবকান্তি বিলাসেতে
নদীয়াতে উদয় হইয়াছে।
রাধারূপ অঙ্গে ধরি রে মন হরি হইয়ে হরি বলতেছে।
নামের সনে প্ৰেম আনিয়া অনর্পিত ধন বিতরিয়া
কেও পাইয়া মাতাল হইয়াছে।
রূপ সনাতন তারা দুইজন রে মন বিষয় ছাইড়ে ব্রজে চইলেছে।
রূপ প্ৰেম সুখাৰ্ণবে একান্তভাবে যে জন ডুবে
ভক্তি ভাবের উদয় হইয়াছে।
শ্ৰীরাধারমণে ভনে রে মন আমি বিনে বাকি কে আছে।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:গৌর নিতাই উদয় নদীয়ায়
Next Post:গৌরনিতাইর হাটে রসিক মহাজন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑