• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গৌর নিতাই উদয় নদীয়ায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গৌর নিতাই উদয় নদীয়ায়
গৌর নিতাই উদয় নদীয়ায়।।ধু।।
কাঁচাসোনা গৌর বরান, ভাইর ভাবে কানাই বলাই।।চি।।
সুরধুনীর দুই ধারে নবদ্বীপ আর শান্তিপুরে
মহাযোগী অদ্বৈতের ঘরে তিনে একরূপ দেখা যায়।
নিত্যলীলারসে মাজে দেবাদিদেবগণ সেজে
শ্ৰীবাসের আঙ্গিনার মাঝে হাসে কান্দে নাচে গায়।
শচীর সূত নন্দের নন্দন, যেই নবদ্বীপ সেই বৃন্দাবন
যুগল কুণ্ড আর গিরি গোবর্ধন জাহ্নবী যমুনা প্ৰায়।
লাখে লাখে পুরুষ নারী বলতে আছে গৌর হরি।
কি আনন্দ নৈদেপুরী ভাইবে রাধারমণ গায়।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:গৌরনিতাই আইস এই আসরে
Next Post:গৌরনিতাই নৈদে আসিয়াছে, রাধাপ্রেমের ঢেউ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑