• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া – লিরিক্স – রমেশ শীল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া – লিরিক্স – রমেশ শীল

আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া, সইলো
আমি মরলে পোড়াইসনে তোরা
বন্ধু যে দিন ছেড়ে গেছে
সে দিন পোড়া দিয়ে গেছে
সেই পোড়াতে হয়েছি অঙ্গিরা
আমি মরলে পোড়াইসনে তোরা

সইলো সই, বনের আগুন সবাই দেখে
মনের আগুন কেউনা দেখে গো
সে আগুনে আমি মরলাম পুইড়া
জ্বইল্যা পুড়ে হইলাম ছাই
আগুনের আর অন্ত নাই
পোড়া ছাই যায় কি কখন পোড়া
আমি মরলে পোড়াইসনে তোরা

শূন বলি ও প্রান সখী ,পুড়িবারকি আছে বাকী
পোড়া জিনিষ কি পোড়াইবি তোরা
সইলো, আমি মরলে পোড়াইসনে তোরা

সইলো, আমি মরলে এই করিও
না ভাসাইয়ো, না পোড়াইয়
তমাল গাছে বাইন্ধা রাখিস আমার প্রেমের মরা
আমি মরলে পোড়াইসনে তোরা

বন্ধু যদি আইসে কাছে,কইও আমার বন্ধুয়াকে
তমাল গাছে বান্ধা আছে তোমার প্রেমের মরা

——————-
গীতিকার – রমেশ শীল বা কবিয়াল রমেশ শীল বা রমেশ মাইজভান্ডারী

মুজিব পরদেশী

Category: ফোক গানTag: রমেশ শীল
Previous Post:আমি হারিয়ে গেছিইইই
Next Post:খোঁপার ওই গোলাপ দিয়ে মনটা কেনো এতো কাছে আনলে – লিরিক্স : পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑