খোঁপার ওই গোলাপ দিয়ে
মনটা কেনো এতো কাছে আনলে
পারবে কি বাসতে ভালো আমাকে জানলে
আমাকে তেমন করে জানলে
যেখানে শুধুই আলো
যেখানে শুধুই ভালো
আমি যে মন্দ করি সবই তা
লিখো না আমায় নিয়ে কবিতা
স্বপ্নের হাতটি ধরে
নাইবা আমায় টানলে
এখানে জীবন আমার
ফুল নয় শুধুই কাঁটার
স্বর্গের দেবী তুমি এসো না
মাটিতে কোমল চরণ রেখো না
ক্ষতি কি তোমার বলো
এই অনুরোধ মানলে
*
গান : খোঁপার ওই গোলাপ দিয়ে মনটা কেনো এতো কাছে আনলে
লিরিক্স: পুলক বন্দ্যোপাধ্যায়
শিল্পী: শিবাজী চট্টোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
ছবির নাম: ভালোবাসা ভালোবাসা (১৯৮৫)
Leave a Reply