• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও মোর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও মোর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে

ও মোর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে।
একটা মাদুলি বানাইয়া দে।
ওরে মরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী স্বপনে আইসে।।
যে জন সোনার বানিয়া হয়
নীক্তিতে করে সোনাকোনা মোর ওজন করিয়া দেয়।
ও মোর সাধের বানিয়া রে ও মোর ভাবের বানিয়া রে
ওরে সোনা-রূপায় মিশিল করে একটা তাবিজ বানাইয়া দে।
ওরে মরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী স্বপনে আইসে।।
হাতের নিলু/নিলুক কোঁচার/গোছার নিলু/নিলুক ঠেকালু মোক নিধুয়াতে
জাত মারিলো লোকের কথাতে।
ও মোর ভাবের বানিয়া রে ও মোর সাধের বানিয়া রে
ওরে দিবার চাইয়া নাকের নোলক নাই দিলু মোরে।
ওরে মরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী স্বপনে আইসে।।

.

আঞ্চলিক শব্দের শব্দার্থ:
এ গানটি নোলক ছায়াছবিতে রয়েছে।ফেরদৌসির কণ্ঠে প্রকৃত গান পাওয়া যায়। পরবর্তীতে বহুল প্রচারিত গায়িকার ভুল উচ্চারণের কারণে প্রকৃত অর্থ বোঝা যায়না।

বানিয়া-স্বর্ণকার, সোয়ামী-স্বামী, নিলু/নিলুক-নিলো, গোছা-চুলের গোছা, মোক-আমাকে, নিধুয়া/নিথুয়া-নিচু ঠেকালু-ঠেকালো, দিলু-দিলো। কোঁচা-আচল, হাতের/গোছার নিলু-অলংকার খুলে নিলো।

Category: ফোক গান
Previous Post:জনম দুখী কপাল পোড়া
Next Post:আকাশের হাতে আছে একরাশ নীল – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Comments

  1. আনছার উল্যা

    June 20, 2020 at 9:15 am

    আমি আজও এই গানের ভাব বুঝলামনা। এই গান কি বুঝাতে চায় কেউ কি বলবেন?

    Reply
    • বাহাদুর ভাই

      September 21, 2021 at 10:46 am

      ভাই আপনাকে কেউ বুঝাতে আসবে না ।কারন গানের লেখেক নিজেই গাজা খায় ।আর আমাদের মতো আবাল চোদা কিছু বাজ্ঞালি আছে যারা গানের ঝাকি বুঝে অন্য কিছু বুঝে না ।আর বেশি কিছু বলে লেখক সরিফ ভাইয়ের গাজার অসম্মান করবো না ।ভালো থাকবেন ।আর রিপ্লাই টি দেখে থাকলে একটু আমাকে লিখতে পারেন ।ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাচ্ছি না ।

      Reply
      • porshi

        March 10, 2022 at 12:17 am

        গান টির কথা ও সুর কে করেছে জানেন?

        Reply
      • Hasibur Rahoman

        December 28, 2024 at 4:15 am

        অসাধারণ মন্তব্য ভাই , ভালো লাগছে

        Reply
    • মারুফ

      May 22, 2022 at 12:41 am

      এখানে সপ্নের কথা বলা হয়েছে ,, সে সপ্নে দেখেছে তার স্বামী মারা গেছে তাই সে তাবিজ পড়তে চায় যাতে তার স্বামীর কোনো দুর্ঘটনা না ঘটে,, আমি গানের ভাষায় এটা বুঝি কিন্তু এই গানের আসল অর্থ শুধু লেখক জানে

      Reply
      • IMRUL HASAN

        March 9, 2026 at 12:37 pm

        গান ভালো কিন্তু কিছু কিছু ভাষা অনেকেই উচ্চারণ করতে তো দূরে বুজেই না…….

        Reply
  2. Md. Saiful Islam Bulbul

    October 12, 2025 at 4:48 am

    ও মোর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে।
    একটা মাদুলি বানাইয়া দে।
    ওরে মরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী স্বপনে আইসে।।
    যে জন সোনার বানিয়া হয়
    নীক্তিতে করে সোনাকোনা মোর ওজন করিয়া দেয়।
    ও মোর সাধের বানিয়া রে ও মোর ভাবের বানিয়া রে
    ওরে সোনা-রূপায় মিশিল করে একটা তাবিজ বানাইয়া দে।
    ওরে মরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী স্বপনে আইসে।।
    হাতের নিলু/নিলুক কোঁচার/গোছার নিলু/নিলুক ঠেকালু মোক নিধুয়াতে
    জাত মারিলো লোকের কথাতে।
    ও মোর ভাবের বানিয়া রে ও মোর সাধের বানিয়া রে
    ওরে দিবার চাইয়া নাকের নোলক নাই দিলু মোরে।
    ওরে মরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী স্বপনে আইসে।।

    আঞ্চলিক শব্দের শব্দার্থ:
    এ গানটি নোলক ছায়াছবিতে রয়েছে।ফেরদৌসির কণ্ঠে প্রকৃত গান পাওয়া যায়। পরবর্তীতে বহুল প্রচারিত গায়িকার ভুল উচ্চারণের কারণে প্রকৃত অর্থ বোঝা যায়না।

    বানিয়া-স্বর্ণকার, সোয়ামী-স্বামী, নিলু/নিলুক-নিলো, গোছা-চুলের গোছা, মোক-আমাকে, নিধুয়া/নিথুয়া-নিচু ঠেকালু-ঠেকালো, দিলু-দিলো। কোঁচা-আচল
    হাতের/গোছার নিলু-অলংকার খুলে নিলো।
    প্রকৃত গানের লিঙ্ক:
    https://youtu.be/b9gbqVtU2m0?si=2DngBID2oAtNIaLo

    Reply
    • বাংলা লাইব্রেরি

      October 26, 2025 at 7:12 pm

      অনেক অনেক ধন্যবাদ।

      Reply
    • IMRUL HASAN

      March 9, 2026 at 12:35 pm

      গান ভালো কিন্তু কিছু কিছু ভাষা অনেকেই উচ্চারণ করতে তো দূরে বুজেই না…….

      Reply
  3. MD MAMUNUR RASHID MAMUN

    January 30, 2026 at 8:57 am

    প্রকৃত পক্ষে এই গানটি একটি ভাওয়াইয়া গান!
    নারী হৃদয়ের ❤️ দুঃখ-কষ্ট-বেদনা-বিরহ ভাওয়াইয়া গানের মূল উপজীব্য বিষয়!
    গানের রিয়েলিটি শো -তে /গানের প্রতিযোগিতামূলক বাছাইয়ের টিভি অনুষ্ঠানে (ক্লোজ আপ ওয়ান) যখন প্রতিযোগী সালমা কে দিয়ে গানটি গাওয়ানো হয় তখন গানের কথা ও সুর পাল্টে ফেলা/পরিবর্তন করা হয়! এটি খুবই খারাপ কাজ! তোমাদের যোগ্যতা থাকলে নতুন গান লিখো, অন্যের গান নিয়ে টানাটানি কেনো!? যদিও সালমার গাওয়া গান টি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।
    মূল গান এভাবে বিকৃত করা সঠিক কাজ হতে পারে না!
    —সাধক মামুন

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF

My Account

Facebook

top↑