• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আকাশের হাতে আছে একরাশ নীল – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আকাশের হাতে আছে একরাশ নীল – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ ।।

আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত ।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ ।।

ভেবে তো পাইনি আমি কি হলো আমার
লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার ।

বুঝি না কেমন করে বলবো
খেয়ালে কতই ভেসে চলবো ।
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব ।।

*

গান – আকাশের হাতে আছে একরাশ নীল
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : বশীর আহমদ, আঞ্জুমান আরা বেগম;
অভিনয় : মাসুম, সুজাতা;
চিত্রপরিচালক : সুভাষ দত্ত
আয়না ও অবশিষ্ট (৬ মে ১৯৬৭)

Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:ও মোর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে
Next Post:রং

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑