• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে

ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
আমি অহন রিসকা চালাই ঢাহা শহরে ।

এবার বানে সোনাফলা মাঠ হইল ছারখার
দেশ-গেরামে শেষে নামে আকাল হাহাকার,
আমরা মরি কি আসে যায়
মহাজনে পাওনা টাকায়
বেবাক ফসল তুইলা দিলাম আমরা তাগোর খামারে ।
ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে…..

জলার পাশে কলাগাছের ছায়া সারি সারি
তার তলাদি চইলা আইলাম আমি অনাহারি,
হাজার ঠেকায় গরীব ঢাকায় তাকায় রাঙ্গা চোখে
মিডা কথা কয়নাতো কেউ আমরা ছোডলোকে।
লক্ষ মশার উৎপাতে
রাত কাটেনা ফুটপাতে
লয় মনে আজ বদলা লমু উইড়া যামু তোর ধারে ।
ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে……..

ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
আমি অহন রিসকা চালাই ঢাহা শহরে ।

কথা, সুর ও শিল্পী : ফকির আলমগীর

Category: ফোক গানTag: ফকির আলমগীর
Previous Post:হবিগঞ্জের জালালী কইতর সুনামগঞ্জের কু্রা
Next Post:স্বপন যদি মধুর এমন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑